রবীন্দ্রজয়ন্তীতে মুখর পতিসর-শিলাইদহ-শাহজাদপুর

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:২৮ পিএম

আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। কবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসর, কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে দিনটি। শ্রদ্ধা ও ভালোবাসায় কবিকে স্মরণ করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নওগাঁর পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণ। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান দার্শনিক ও মানবতাবাদী চিন্তক। এ অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে তিনি কৃষি ব্যাংক ও যান্ত্রিক কৃষির যে উদ্যোগ নিয়েছিলেন, বর্তমান সরকারও সেই কৃষিবান্ধব নীতি অনুসরণ করে কাজ করছে।’

এদিকে, কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতেও শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা। এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কুষ্টিয়া শহরের টেগোর লজে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুর কাচারি বাড়িতেও শুরু হয়েছে তিনদিনব্যাপী রবীন্দ্র উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, ‘তিনদিনব্যাপী এ উৎসবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।’

নাচ, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে কবির স্মৃতিধন্য বিভিন্ন অঞ্চলে বইছে উৎসবের আমেজ। রবীন্দ্রপ্রেমীদের প্রত্যাশা, শুধু নির্দিষ্ট কোনো দিনে নয়, কবির সৃষ্টিকর্মের সৌন্দর্য ছড়িয়ে থাকুক প্রতিদিনের জীবন ও চর্চায়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
লোডিং...

এলাকার খবর