ডেভিল মে ক্রাই: সিজন ২ মুক্তির আগেই সিজন থ্রি’র ঘোষণা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

দ্বিতীয় সিজন এখনো মুক্তি পায়নি, এর আগেই তৃতীয় সিজনের জন্য সবুজ সংকেত পেয়ে গেছে ডেভিল মে ক্রাই। নেটফ্লিক্স ঘিরে এমনই খবর এখন বিনোদন দুনিয়ায় ঘুরছে এই জনপ্রিয় গেমভিত্তিক অ্যানিমেশন সিরিজকে নিয়ে।

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্দার আড়ালেই নাকি তৃতীয় সিজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এতে খুব একটা অবাক নন ভক্তরাও। কারণ সিরিজটির পরিচালক ও শোরানার আদি শঙ্কর আগেই জানিয়েছিলেন, শুরু থেকেই ডেভিল মে ক্রাইকে বহু সিজনের পরিকল্পনায় সাজানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় সিজনের ট্রেলারও বাড়িয়েছে উত্তেজনা। সেখানে দান্তেকে দেখা যায় তার বহুদিনের হারিয়ে যাওয়া ভাই ভার্জিলের মুখোমুখি হতে। ট্রেলারে ভার্জিলের একটি সংলাপ ঘিরে এখন চলছে আলোচনা, অন্ধকারের রাজপুত্র মুণ্ডুস নাকি তাকে ছোটবেলায় ‘মুক্তি’ দিয়েছিল।

আগের সিজনের মতো এবারও গল্পের সময়রেখা ও মূল কাহিনি নিয়ে নিজের মতো করে খেলেছেন আদি শঙ্কর। আর সেটাই সিরিজটির বড় আকর্ষণ হয়ে উঠছে।

আগামী ১২ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে ডেভিল মে ক্রাইয়ের দ্বিতীয় সিজন। প্রথম সিজনে দেখা গিয়েছিল দান্তের সঙ্গে সন্ত্রাসী হোয়াইট র‍্যাবিটের সংঘাত এবং আসন্ন এক মহাপ্রলয়ের গল্প। শেষদিকে বড় চমক হিসেবে প্রকাশ পায়—দান্তের যমজ ভাই ভার্জিল আসলে জীবিত।

নির্মাতা আদি শঙ্কর জানিয়েছেন, তিনি চান না সিরিজটি একঘেয়ে হয়ে যাক। তার মতে, সফল সিরিজও একসময় কমফোর্ট জোনে চলে যায়, কিন্তু ডেভিল মে ক্রাই এমন কিছু হবে না, এখানে থাকবে প্রতিটি মোড়ে অপ্রত্যাশিত চমক।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর