হাসপাতালে ভর্তি জোজো, কেমন আছেন এখন?

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:২৮ পিএম

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিস জোজোর! সম্প্রতি হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন, এবার তিনি নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দীর্ঘদিন ধরেই শুটিংয়ে চোটের সমস্যায় ভুগছিলেন। এবার তাই করাতে হলো অস্ত্রোপচার।

ভারতীয় সংবাদমাধ্যমে কণ্ঠশিল্পী জোজো জানিয়েছেন, শুটিংয়ে পড়ে গিয়ে তিনি মারাত্মক চোট পেয়েছিলেন। যদিও তা অনেকদিন আগের কথা। সেসময়ে তিনি সেই চোটকে খুব একটা আমলে নেননি। কিন্তু ধীরে ধীরে সেই সমস্যা আরও বাড়তে থাকে। 

জানা যায়, শুটিং চলাকালে হঠাৎ পড়ে গিয়ে জোজোর হিপ জয়েন্টে চিড় ধরেছিল। ফলে অনেকদিন ধরেই তিনি ব্যথায় ভুগছিলেন। যদিও সেই ব্যথা নিয়েই ‘সারেগামাপা’র শুটিং করেছেন। আর সেই শো করতে গিয়ে আবারও চোট পান। 

তবুও ব্যথা ইনজেকশন নিয়ে, ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন গায়িকা। কিন্তু শারীরিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, লাঠিতে ভর দিয়ে তাঁকে শুটিং করতে হয়। অবশেষে ছুটতে হয় হাসপাতালে। সোমবার (১৮ মে) তাঁর অস্ত্রোপচার হয়েছে।  

কেমন আছেন এখন? জোজো জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে আপাতত তাঁকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। সব ঠিক থাকলে আগামী শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কোনো কারণ নেই। যেহেতু এই সময়ে বাইরে শো কম থাকে, তাই বাড়ি ফিরে কয়েকদিন দুশ্চিন্তা ছাড়াই বিশ্রাম নিতে পারবেন জোজো।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর