ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে প্রথম যৌথ কাজ। নতুন এ গান গেয়েছেন নায়িকা। ঐতিহ্যবাহী লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি এই গানটির নাম রাখা হয়েছে ‘লোকে বলে’। তাহজিব এম বন্ধনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নিজেই, আর এর মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন অভিষেক ঘটক।
ফারিয়ার মতে, গানটিতে মাটির সুরের পাশাপাশি আধুনিক বিশ্বমানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের এক চমৎকার ভারসাম্য পাওয়া যাবে। ইতিমধ্যেই কলকাতায় এর জমকালো মিউজিক ভিডিওর চিত্রধারণ শেষ হয়েছে, যা পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন ওপার বাংলার নামী নির্মাতা বাবা যাদব।
জানা গেছে, ঈদের দিন ‘এসভিএফ মিউজিক’ ও ‘ব্লিং মিউজিক’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নিয়মিত গান প্রকাশের অংশ হিসেবে এটি ফারিয়ার ক্যারিয়ারের পঞ্চম একক গান। এর আগে ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে কাজ করার পর, দীর্ঘ দুই বছর পর ২০২৬ সালের এই ঈদে আবারও এই নামী প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ফিরলেন তিনি।


গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি—গোপনে বিয়ে করেছেন কঙ্গনা?
