টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে ট্রাক উল্টে নিহত ১৫

আপডেট : ২৫ মে ২০২৬, ১০:৪৩ এএম

টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। চট্টগ্রাম ও ফেনী এলাকায় হরেক মাল বিক্রির  কাজ করতেন তারা। 

পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে উত্তরাঞ্চলে যাচ্ছিল রড বোঝাই ট্রাকটি। পথে যমুনা সেতুর পূর্ব পাড়ের কাছে জোকারচর এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ১৫ জন।

পুলিশ আরও জানায়, ট্রাকটিতে অন্তত ২৫ জন আরোহী ছিলেন। তারা প্রত্যেকে শ্রমজীবী মানুষ । দুর্ঘটনার পর পরই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী দুর্ঘটনার বিসয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর