মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’, নতুন চমক নিয়ে ফিরলেন বালাম

আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:০১ পিএম

দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।

এর আগে, রোববার (২৪ মে) নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ‌মাওলা’র ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেন বালাম। জানালেন, গোটা বিশ্ব যখন কোভিড মহামারিতে বিপর্যস্ত, সেই সময়ে তিনি গানটি লিখেছিলেন। 

‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’—এমন আবেগী কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীত পরিচালনা করেছেন গায়ক নিজেই।

গানটি প্রকাশের পর থেকেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই শিল্পী। মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গেছে একেবারেই ভিন্ন লুকে! যেখানে তাঁর কাঁধছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক! কখনও হাতে গিটার, আবার কখনও পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে, ভিডিওটিতে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ।

অন্যদিকে, বড় চমক হিসেবে মিউজিক ভিডিওতে রয়েছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে গায়কের বিপরীতে অভিনয় করলেন তিনি। 

গানটির দৃশ্যধারণ হয়েছে নেপালের কালিনচকে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। তিনি জানান, মিউজিক ভিডিওতে বালাম যে পোশাক পরেছেন, সেটির ডিজাইন করেছেন বালাম নিজেই।

মাওলা অ্যালবামটি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন বালাম। এতে থাকছে ৬টি গান। এর আগে গত ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছিল আলোচিত এই অ্যালবামের ৪টি গান।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পেয়েছিল বালামের সবশেষ একক অ্যালবাম ‘ভুবন’। এর আগে ২০০৭ সালে ‘বালাম’, ২০০৮ সালে ‘বালাম ২’ এবং ২০১০ সালে ‘বালাম ৩’ নামে তাঁর তিনটি অ্যালবাম প্রকাশিত হয়। তাঁর ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’র মতো গানগুলো শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরইমধ্যে দীর্ঘদিনের বিরতি, কোথাও নেই বালাম! অবশেষে ২০২৩ সালে সেই বিরতি ভেঙে ‘প্রিয়তমা’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করেন তিনি। পরবর্তী সময়ে ‘রাজকুমার’ সিনেমার টাইটেল ট্র্যাকেও কণ্ঠ দেন। এবার নিজের পঞ্চম অ্যালবাম ‘মাওলা’র মাধ্যমে তিনি আবারও পূর্ণাঙ্গরূপে শ্রোতাদের মাঝে ফিরলেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর