দুই সংসারের সন্তানদের সঙ্গেই ঈদ উদযাপনে জেমস

আপডেট : ৩১ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মাঝে বরাবরই তুঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ। যেখানে দুই সংসারের সন্তানদের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে জেমসকে।

রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তাঁর মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানের উপস্থিতি ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সামাজিকমাধ্যমে এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।

অন্য একটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস ও তাঁর বর্তমান স্ত্রী নামিয়াকে। একফ্রেমে বাবা, স্বামী ও পরিবারের সদস্যদের উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

মেয়ে জান্নাত ও ছেলে জিবরানের সঙ্গে জেমস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ ছাড়া বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেছেন রথি। ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ছবিগুলোতে জেমসের পারিবারিক রূপ দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাঁদের এক মেয়ে জান্নাত ও এক ছেলে দানেশ রয়েছে। এদিকে, ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে, ২০২৫ সালের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে এবং ফের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেসময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘদিন যোগাযোগের পর ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর