কথা বলতে পারছেন না অমি, শুটিং বন্ধ রেখে হাসপাতালে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:২০ পিএম

প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা তাকে সাত দিন সম্পূর্ণ কথা বলা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান অমি। তিনি বলেন, দাঁতের সমস্যার কারণে কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাও চলছিল। তবে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে আবার ‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিংয়ে ফিরেছিলেন।

অমির ভাষ্য, শুটিং চলাকালীন হঠাৎ করেই গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। ধীরে ধীরে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে এবং একপর্যায়ে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। পরিস্থিতি দেখে শুটিং বন্ধ করে দ্রুত হাসপাতালে যেতে হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। আপাতত সাত দিনের পূর্ণ বিশ্রাম এবং একদম কথা না বলার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিতর্কের মুখে পড়েছেন বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।  সম্প্রতি তার পরিচালিত আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক শুটিং ক্রুর মৃত্যু হয়। এই ঘটনায়...
ককরোচ জনতা পার্টি! ভারতে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নতুন ‘রাজনৈতিক দল’। এই দলের আবির্ভাব জেন-জির হাত ধরে হলেও উন্মাদনা ছড়িয়েছে এখন আসমুদ্রহিমাচলের আট থেকে আশির প্রজন্মে। বিজেপি-কংগ্রেস...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর