বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন, দর্শকদের কাছে টফির দুঃখপ্রকাশ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:১১ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন চলাকালে প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল সম্প্রচার ফিড-সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। ফলে অনেক দর্শক নিরবচ্ছিন্নভাবে ম্যাচ উপভোগ করতে পারেননি।

টফি জানিয়েছে, সমস্যার দ্রুত সমাধানে তারা সম্প্রচার স্বত্বাধিকারী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। একই সঙ্গে দর্শকদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সমস্যার সমাধানে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। শিগগিরই এ বিষয়ে আরও আপডেট জানানো হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতেও সম্প্রচার করা হচ্ছে। টফি এবারের বিশ্বকাপের সব ম্যাচের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব পেয়েছে।

উদ্বোধনী ম্যাচ চলাকালে স্ট্রিমিং সমস্যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। এরপরই আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে টফি।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর