নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিক মিয়া রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতলে নিহত অনিকের বাবা ওসমান গনি জানান, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অনিক রায়পুরার দড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় হান্নান, জবা মেম্বার ও আবেদ আলীসহ কয়েকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা অনিকের মাথার পেছনে থেকে এক রাউন্ড গুলি ককরে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে আজ সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরও জানান, হরিপুর বাজারে এই সহিংসতার সূত্র ধরে আজও ভোরের দিকে রায়পুরার হরিপুর বাজারের ভেতরে আরও একটি হামলার ঘটনা ঘটে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হন। 
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালের দিকে নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে নরসিংদীর পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র জবা মেম্বার ও মিস্টার গ্রুপের সংঘর্ষে হয়। এতে মিষ্টার গ্রুপের সমর্থক মামুন নামের এক প্রবাসী গুলিতে নিহত হন। এ হত্যা মামলার আসামি হওয়ার পর জবা মেম্বার ও সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের লোকজন এলাকা ছাড়া হয়। অভিযোগ উঠেছে, এরপর থেকে দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় উঠার চেষ্টা করছিলেন জবা গ্রুপ। 

অভিযোগ উঠেছে, মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ঢুকে জবা ও তার সমর্থকেরা। এসময় তারা অর্তিকত হামলা চালালে মিষ্টার গ্রুপের লোকজন প্রতিহত করতে এগিয়ে যায়। এ সময় দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক মাথায় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
ভাবুন, বিশ্বের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ সৌদি আরব হঠাৎ করে বাইরের দেশগুলোতে তেল পাঠানো বন্ধ করে দিল। কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে বড় ধরনের চাপ। কারণ বিশ্ববাজারে একসঙ্গে কমে যেতে পারে প্রায় ৪...
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা কেবল পুলিশ বা সরকারের একক দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, বিচারব্যবস্থা, স্থানীয় প্রশাসন, কমিউনিটি এবং সাধারণ নাগরিক–সব পক্ষের সমন্বিত দায়িত্ব। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ,...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
লোডিং...

এলাকার খবর