বাগদত্তার সঙ্গে ফুরফুরে ‘গোল্ডেন’ গায়িকা ইজে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাগদত্তা স্যাম কিমের সঙ্গে ইজে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আমেরিকা প্রবাসী দক্ষিণ কোরিয়ান পপতারকা ইজের বৃহস্পতি তুঙ্গে! গত বছর মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ‘কে-পপ ডেমন হান্টারস’ ছবিতে ‘গোল্ডেন’ গানটির জন্য পেয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা। সেই সাফল্যের আমেজে বাজল বিয়ের ঘণ্টা! একই বছর নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিক, সংগীত প্রযোজক স্যাম কিমের সঙ্গে সেরে নিয়েছেন বাগদান। এবার পারফর্ম করলেন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে। বলতে গেলে, হবু স্বামীকে নিয়ে ক্যারিয়ারের এক অন্যতম মাইলফলক পার করছেন ইজে। এবার মেক্সিকোতে বিশেষ ফ্রেমে ধরা পড়লেন এই হবু দম্পতি।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বকাপ মৌসুমে মেক্সিকোতে কাটানো বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছেন গায়িকা। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার পর মেক্সিকো শহরে ঘুরে বেড়ানোর একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন বাগদত্তা স্যাম কিমও। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে একে অপরের গালে গাল চেপে পোজ দিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে সেই পোস্টের ক্যাপশনে ইজে লিখেছেন, ‘কী এক অসাধারণ অভিজ্ঞতা! মেক্সিকো শহর, তুমি সুন্দর!’

সব ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইজে ও কিম। তার আগে এই যুগলের ছবিগুলো ভক্তদের মনে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে। মন্তব্যঘরে তাঁরাও দুজনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এস্তাদিও আজতেকার মঞ্চে উঠেছিলেন ইজে। এ সময় তিনি এবারের বিশ্বকাপ আসরের অফিশিয়াল গান ‘ডিএনএ’ পরিবেশন করেন। তাঁর সঙ্গে ছিলেন ইতালির গায়িকা টেনর আন্দ্রেয়া বোচেলি। যদিও এই গানের মূল সংস্করণে তাঁদের সঙ্গে ফরাসি ডিজে ডেভিড গুয়েটা ও মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। গানটিতে কোরিয়ান ভাষায় কথাগুলো লিখেছেন ইজে নিজেই।

সূত্র: দ্য কোরিয়ান টাইমস

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর