১০০ শিল্পীর ৪০০ গানে শুরু হচ্ছে ‘ফোক স্টুডিও’

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

লোকসংগীতকে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে এই যাত্রা শুরু করছে ‘এটিএন ফোক স্টুডিও’ নামের অনুষ্ঠানটি। সম্প্রতি এফডিসিতে এ আয়োজনের শুটিং সম্পন্ন হয়েছে। 

এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে রয়েছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। ফোক স্টুডিওর গানগুলোর অধিকাংশই তাঁরই কথা-সুরে তৈরি। যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা।

সংগীতায়োজনে মান্নান মোহাম্মদের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে সানি মোহাম্মদ। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন। এতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। 

গান দুটি নতুন আঙ্গিকে ফিউশন করা হয়েছে। সম্প্রতি এফডিসিতে গান দুটির শুটিং সম্পন্ন হয়। এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘আমি এটিএন ফোক স্টুডিওতে দুটি গানে কণ্ঠ দিয়েছি। এরইমধ্যে শুটিং শেষ হলো। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

মান্নান মোহাম্মদ বলেন, ‘এটিএন বাংলা সবসময় সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। ওই জায়গা থেকে দেশের শিকড়ের গান নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এদিকে আজকাল ফোক গান নিয়ে বিভিন্ন আয়োজন চোখে পড়ে। যেখানে আধুনিকায়ন করা হয়। অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম গানগুলোর শিকড়ের স্বাদ অক্ষুন্ন রেখে দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সাহায্যে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণায় আর দেরি করিনি।’

তিনি আরও বলেন, ‘আজকাল অনেকেই দেখা যায় গান গাইতে না পেরেও গাইছে। বিষয়টি উচিত নয়। আমার এখানে এর কোনো সুযোগ নেই। যাঁরা প্রকৃত শিল্পী তাঁরাই সুযোগ পাবেন। সঙ্গে রয়েছে রয়েছে আমার সন্তান সানি মোহাম্মদ। সে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে সংগীতে ক্যারিয়ার শুরু করেছে।’ 

বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশিত হয়। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তাঁর গানগুলো হয়েছে সমাদৃত হয়েছে। এরমধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর