কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা

অভিযুক্তকে কান ধরে উঠবসের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা 

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এরইমধ্যে অভিযুক্ত মোহাম্মদ আলী নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

ঘটনাটি গত ২৪ জুন সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওতে দেখা যায়, একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যা করা হচ্ছে। অভিযুক্তের নাম মোহাম্মদ আলী। তিনি কামারগাঁও গ্রামের কসাইপাড়ার বাসিন্দা।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদ আলীকে খুঁজে বের করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এরপর যে সেতু থেকে কুকুর ফেলে হত্যা করা হয় সেখানে নিয়ে মোহাম্মদ আলীকে কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেন। 

এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, একই গ্রামের শাহীন আরা নামের একজন নারী কিছু টাকা দেওয়ার কথা বলে মোহাম্মদ আলীকে কুকুরটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তখন মোহাম্মদ আলী কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। এ সময় ওই নারীও উপস্থিত ছিলেন। এলাকার অনেকে জানান, অভিযুক্ত মোহাম্মদ আলী মাদকাসক্ত। আর শাহীন আরা নামের ওই নারী গা ঢাকা দিয়েছেন।

 

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর