চলতি মাস থেকে সারাদেশে ফ্যামেলি কার্ড কর্মসূচি: সমাজ কল্যাণমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

চলতি মাস থেকে প্রশাসনের সহায়তায় দেশের তিনশটি নির্বাচনী এলাকায় ফ্যামেলি কার্ড কর্মসূচি হবে। সব ধরনের সমালোচনার ঊর্ধে থেকে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএ জাহিদ হোসেন এমপি।

শুক্রবার সকালে চট্টগ্রামের অক্সিজেন রৌফাবাদে মানসিক শিশুদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছে। আগামীতে সবকিছুর ঊর্ধে থেকে এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামেলিকার্ডের আওতায় আসেন সে বিষয়ে কাজ করছে সরকার।

এসময় তিনি শিশুমনি নিবাসে অবস্থানরত অবুঝ শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠান প্রধান ও আশপাশের লোকজনের সহায়তা কামনা করেন।

এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে থাকা নানা বয়সী শিশুদের কাছে যান এবং তাদের বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

 

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার নজর রাখছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর