বাইরে আমাদের ঠিকানা নেই, দেশেই জনগণের সেবা করব: মীর শাহে আলম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’

আজ শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে সম্ভব্য স্থান পরিদর্শনে গিয়েসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছি। দেশের সকল খাল এবং মরা নদীগুলোকে পুনঃজীবিত করা হবে।’

পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন। খুব শিগগিরই এসব খাল খননের উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই সফরে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী খনন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন বলে সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে বগুড়া থেকে প্রতিমন্ত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে পৌঁছালে নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার...
যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। আজ শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয়...
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা সম্পর্কে জানে না রাজধানীর অধিকাংশ রিকশা চালক। ট্রাফিক বিভাগ বলছে, নতুন বিধিমালায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আইনি ব্যবস্থার...
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এই তিন উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও এক আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ সুষ্ঠু...
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও...
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ গৃহবধূ সাবার (৩০)পর তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর