শিল্পী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন।

শনিবার ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান ফলাফলের বিবরণীতে স্বাক্ষর করেন।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। এর মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পান ১৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পান ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট। অন্যদিকে একই পদে রোজিনা পান ১৫২ ভোট এবং নূতন পান ২০৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে রিনা খানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনি রহমান। তার প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মারুফ আকিব।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান কমল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এবার ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন প্রার্থী। সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।

কার্যকরী পরিষদের বাকি ১০টি পদে নির্বাচিত হয়েছেন আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।

নির্বাচিত সদস্যদের মধ্যে আলীবরাজ পেয়েছেন ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এক প্যানেলে সভাপতি পদে প্রার্থী ছিলেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জয় চৌধুরী।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।

যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর