সন্তান কোলে রেখেই ক্যামেরায় ফিরছেন বুবলী

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই অভিনেত্রীকে। এমনকি ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় অংশ নেননি।

তবে এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সন্তান জন্মের ৪ মাসের মধ্যেই আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী।
তার প্রথম সন্তান বীরের জন্মের অনেক দিন পর্যন্ত আড়ালে ছিলেন তিনি। এমনকি সাড়ে তিন বছর পর জানান সন্তানের কথা।   

এদিকে নতুন ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ।

বিষয়টি নিশ্চিত করে জাহিদ হোসেন জানান, বুবলীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে। সিনেমায় আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, বর্তমানে সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিং শুরুর আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

 এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন। তাই আমরা আপাতত অন্যান্য অংশের শুটিং করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।’

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—সন্তানের জন্ম কোথায় হয়েছে?...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর