বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিব, নীরব এখনও নায়ক

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

ঢালিউডে সুখের হাওয়া! সুসংবাদ দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। জানালেন, এবার শাকিব ও তাঁর কোল আলোকিত করে এসেছে এক কন্যাসন্তান।

শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফের মা হওয়ার সুসংবাদটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। একটি ফটোকার্ড শেয়ার করে তিনি জানান, আমেরিকার একটি হাসপাতালে গত ১১ মে নবজাতকের জন্ম হয়েছে। এতে গর্বিত বাবা-মা শাকিব খান ও বুবলী। 
       
শাকিবকে ট্যাগ করে নায়িকা লেখেন, ‌‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

সবশেষে নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বুবলী। তবে এক ঘণ্টা পেরুলেও পোস্টটি নিজের পেজে অ্যাকসেপ্ট এখনও করেননি শাকিব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বুবলীর অন্তঃসত্ত্বার খবর শোনা গিয়েছিল। তখন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। তবে বুবলীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

এর আগে, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর সংসারে এক ছেলে রয়েছে। নাম শেহজাদ খান বীর। 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর