‘জীবনের কঠিন পর্যায়’, অস্ত্রোপচারের পর জানালেন বিগ বি নিজেই

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই আপডেট নিজেই জানালেন বলিউড শাহেনশাহ।

বলিউড সূত্রে খবর, অস্ত্রোপচারের পর এরইমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিগ বি। তবে শারীরিক ও মানসিকভাবে তিনি এতটাই ‘ক্লান্তসৈনিক’ যে তাঁর ব্লগ পোস্টে সেই যন্ত্রণার কথাই ফুটে উঠেছে।

অমিতাভ বলেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আইসিইউতে ভর্তি ছিলাম। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়। বিশেষ করে শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত! ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন, আর একদিন যখন পরাজয় আপনার দিকে চেয়ে দেখে, সেটাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়।’

যদিও শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সেকথা জানাননি অমিতাভ। তবে তাঁর ব্লগে অদম্য লড়াইয়ের জোরে ঘুরে দাঁড়ানোর বার্তা স্পষ্ট। যেখানে তিনি ব্যাখ্যা করেছেন বিপর্যয়ের মুখোমুখি হয়েও কীভাবে ফিরে আসা যায়? 

অমিতাভের ভাষ্য, ‘কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ-বা ভেঙে পড়েন। যাঁরা সাহস নিয়ে লড়তে জানেন, তাঁরাই আদতে বিজয়ী হিসেবে টিকে থাকেন। আর যাঁরা সেটা পারেন না, তাঁরা পরিস্থিতির সঙ্গে আপস করে নেন। কেউ-বা আবার অতীতের গৌরবময় অধ্যায়কে আঁকড়ে বাঁচেন। যদিও এসব একান্তই ব্যক্তিগত পছন্দ, তবুও বলব, ভালো থাকুন, আনন্দে থাকুন।’

অভিনয়গুণে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন বিগ বি। ৮৩ বছরের এই অভিনেতাকে ঘিরে আজও দর্শকের আগ্রহের কোনো শেষ নেই। আজও তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা শট দিতে পারেন। শুধু তাই নয়, বলিউডের বর্তমান প্রজন্মের ভাষ্য, বিগ বি’র এনার্জির সঙ্গে পাল্লা দেওয়া দায়! আর সেই অভিনেতাই যখন অসুস্থতার কাতর যন্ত্রণার কথা জানান, তখন তাঁকে নিয়ে সিনেপাড়া থেকে অনুরাগীমহলে যে উদ্বেগ থাকবে, সেটাই স্বাভাবিক। 

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর