প্রথম শ্রেণিতে ভর্তির কোচিংয়েই মাসে নেওয়া হচ্ছে ৩ হাজার টাকা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ফের চালুর ঘোষণার পর রাজধানীজুড়ে আবারও সক্রিয় হয়েছে ভর্তি কোচিং বাণিজ্য। ক্লাস ওয়ানের শিশুর জন্যই মাসে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, ভর্তি পরীক্ষা ঘিরে কোচিং নির্ভরতা রোধে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

আগামী বছর থেকে আবারো ভর্তি পরীক্ষা চালুর ঘোষণায় চাঙা হয়ে উঠেছে পুরোনো ভর্তি কোচিং প্রবণতা। নতুন শিক্ষাবর্ষ শুরুর পাঁচ মাস বাকি থাকলেও এরই মধ্যে উদ্বিগ্ন অভিভাবকরা সন্তানদের ভর্তিযুদ্ধে প্রস্তুত করতে ভিড় করছেন কোচিং সেন্টারে। 

প্রথম শ্রেণির জন্য রাজধানীর কোচিংগুলোতে শিশু প্রতি নেওয়া হচ্ছে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। আর ভর্তিতে এককালীন ২ থেকে ৪ হাজার টাকা। ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং বাণিজ্য থামাতে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মত শিক্ষাবিদদের। 

প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুদের কোচিংয়ের বিষয়টি স্বীকার করে না অনেক সেন্টার। তাই পরিচয় গোপন রেখে তাদের কাছে যাওয়া। মিরপুরের নিউ মেধাসিড়ি নামের একটি কোচিংয়ে ভর্তি ফি ৪ হাজার টাকা। আর মাসে বেতন ১ হাজার ৭০০ টাকা।

মনিপুর, মোহাম্মদপুর, সিদ্ধেশরীসহ প্রায় সব এলাকায় এমন প্রতিষ্ঠানের ছড়াছড়ি। মনিপুরের অদম্য শিক্ষালয় নামের একটি কোচিংয়ে প্রথম শ্রেণির জন্য মাসিক ফি আড়াই হাজার টাকা। কাছাকাছি উদয়ন ইসলামিক নামের আরেকটি কোচিং সেন্টার নিচ্ছে ২ হাজার। আলাদা ভর্তি ফিও আছে।

অনলাইনেও এ ব্যবসা রমরমা। অভিভাবকদের কেউ কেউ জানান, প্রথম শ্রেণিতে ভর্তি কোচিংয়ের প্যাকেজ ২৫ হাজারও চাওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুদের সংখ্যাই বেশি। 

শিক্ষাবিদ ড. মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিভাবকেরা অতি উৎসাহী হয়ে বাচ্চাকে কোচিংয়ে ভর্তি করে, রাতের পর রাত জেগে থাকে যেটা শিশুদের ওপর এক ধরনের মানসিক নির্যাতন। ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং বাণিজ্য থামাতে হবে সরকারকেই।’

এদিকে স্কুলে ভর্তি পরীক্ষার প্রদ্ধতি নিয়ে এখনো নিশ্চিত নয় সংশ্লিষ্টরা। ভর্তি পরীক্ষার প্রদ্ধতি কী হবে তা নিয়ে এখনো পরিকল্পনা চলছে।

 

কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর