মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদ্রাসার প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদনসমূহ অনলাইনে অগ্রায়ন করতে পারবেন।

নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নে কোনো সমস্যা হলে মেমিসের রেজিস্ট্রিকৃত ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তি’র ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা...
ভর্তিতে ন্যূনতম যোগ্যতা শিথিলের সম্ভাবনা
এবারের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে উচ্চশিক্ষায় খালি থাকবে প্রায় ৭ লাখ আসন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার শর্তও পূরণ করতে পারবে না অনেক শিক্ষার্থী।
২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়,...
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে অতিরিক্ত ৫ হাজার...
সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ সদস্য শপথ নিচ্ছেন আজ। পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করা। দায়িত্ব পেয়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেই কাজ এরই মধ্যে শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর