ক্রিকেট শিখছেন ইধিকা, সৃজিতের নতুন ছবিতে ক্রিকেটার এ নায়িকা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

শাকিব খানের সঙ্গে বড় পর্দায় পা রাখা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এখন ব্যস্ত সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ নিয়ে। চরিত্রের প্রয়োজনে রীতিমতো ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

বুধবার ভারতলক্ষ্মী স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি নিয়ে কথা বলেন ইধিকা। প্রিয় ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির নাম নিলেও চরিত্রের জন্য ঠিক কতটা রপ্ত করেছেন সেটা পর্দাতেই দেখাতে চান বলে জানান তিনি।

চরিত্র নিয়ে বেশি খোলাসা না করলেও ইধিকা স্বীকার করেছেন, এই কাজ নিয়ে বেশ চাপে আছেন তিনি। সৃজিত মুখার্জির সঙ্গে এটাই তার প্রথম কাজ, পাশাপাশি সাসপেন্স-থ্রিলার ঘরানাতেও এটি তার প্রথম অভিজ্ঞতা। পিরিয়ড ড্রামা ঘরানার এই সিনেমা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী।

রাজর্ষি দাশভৌমিকের জনপ্রিয় লেখা অবলম্বনে তৈরি এই সিনেমায় ইধিকার পাশাপাশি অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায় ও অনুজয় চট্টোপাধ্যায়।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২১...
লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে...
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায়  ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার...
লোডিং...

এলাকার খবর