জন্মদিনে ‘শিকারী’ লুকে জায়েদ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নিজের জন্মদিনে প্রকাশ করলেন একটি ফার্স্টলুক পোস্টার।

বিশেষ দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন জায়েদ। আর তা প্রকাশ করার পরপরই ভক্তমহলে জল্পনা-কল্পনার শুরু হয়। কেননা, পোস্টারে দেখা যায় যে, কয়েকজন তরুণী তাঁর দিকে হাত বাড়িয়ে রয়েছেন! পোস্টারের ওপর বড় অক্ষরে লেখা ‘শিকারী’।

তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্যকোনো প্রকল্প, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। শুধু বললেন, ‘আমার জন্মদিনে সবার জন‍্য এই উপহার দিলাম!’

শিকারী’র প্রথম ঝলকে জায়েদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হঠাৎ এমন পোস্টার প্রকাশের কারণ জানতে যোগাযোগ করা হলে রহস্য আরও বাড়িয়ে দেন নায়ক। তিনি বলেন, ‘নতুন কিছু আসছে। এমনভাবে দর্শক আগে কখনও আমাকে দেখেননি। এটি আমার ক্যারিয়ারের একেবারেই ভিন্নধর্মী একটি কাজ।’

যোগ করে বললেন, ‘এখনই কোনো কিছু বলতে চাই না। আরও দুইদিন অপেক্ষা করুন। এরপর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।’

এদিকে, শিকারী’র প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ভক্তরা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কারও মতে, এটি জায়েদের নতুন সিনেমার প্রথম ঝলক, কেউ আবার ধারণা করছেন আন্তর্জাতিক কোনো প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তবে বিষয়টি স্পষ্ট হতে ভক্তদের আরও দু’দিন অপেক্ষা করতে হবে!

সর্বশেষ জায়েদ খানকে দেখা যায় ‘সোনার চর’ শিরোনামের একটি সিনেমায়। পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। যেখানে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন নবাগত চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। এ ছাড়া গত ঈদুল আজহায় প্রকাশ পায় জায়েদ খান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই ছবিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেন বাংলাদেশি এই নায়ক।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’। এবার অন্তর্জালে প্রকাশ পেয়েছে পুরো গান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ভিডিওটি প্রকাশের পর এর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর