যে শর্তে দেশে ফিরতে চান সাকিব

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হত্যা মামলাসহ তাঁর নামে যেসব অভিযোগ আছে, সেগুলোর বিচারের মোকাবিলা হতে রাজি তিনি।

পাশাপাশি ঘরের মাঠে একটি বিদায়ি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান বাঁহাতি এ অলরাউন্ডার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।

বর্তমানে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব। সেখান থেকে ফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘সরকার যদি আমাকে নিশ্চিত করে যে, আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি দেশে ফিরতে, আদালতের মুখোমুখি হতে এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।’

দুই বছর আগে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব হাসিনার সরকারের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর নামে মামলা হলেও সাকিব নিজেকে নির্দোষ দাবি করেন। রয়টার্সকে সাকিব বলেছেন, ‘আমি জানি, আমি কোনো অপরাধ করিনি।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। আর ওই ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ও আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বর মাসে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান।

সাকিব জানিয়েছেন, তিনিও দ্রুতই দেশে ফিরতে চান। তবে সেটি সম্ভব না হলে, শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে ফেরার চেষ্টা করবেন।

সাকিব বলেছেন, ‘নেত্রী যা বলেন, আমরা সেটাই মেনে চলি। আমি মনে করি, তারা (দেশে ফেরার) বিষয়টি নিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাঁর (শেখ হাসিনার) দেওয়া নির্দেশনা মেনে চলব।’

গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। ওই ঘটনার পর বাংলাদেশে তার খালি বাড়িতে হামলা হয়। সাকিব বলেন, তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। তাই এটি নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।

সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় তিনি একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি পুলিশের কাছে চিঠি দিয়েছিলেন। সেখানে তার বিরুদ্ধে করা ‘কথিত মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। তবে কোনো উত্তর পাননি বলে দাবি করেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার আরও জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে আগ্রহী তিনি।

এছাড়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, খুব বেশি সময় অপেক্ষা করতে চান না। সাকিব বলেন, ‘আমি এখনো বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি এবং ভালো খেলতেও পারছি। কিন্তু বয়স এখন আমার পক্ষে নেই, তাই (অবসরের জন্য) খুব বেশি অপেক্ষা করতে পারব না।’

অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
বিশ্বকাপের মতো টুর্নামেন্টের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার এক পরিকল্পনায় নিজের চেয়ারই প্রায় হারাতে বসেছিলেন তিনি। উয়েফা, কনক্যাকাফের মতো ফুটবল সংস্থাগুলো তাঁর...
কদিন আগে হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। অনেকেই ধারণা করেছিলেন মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সের ওপর এর প্রভাব পড়বে। তবে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ ম্যাচের জোড়া গোলে নতুন রেকর্ডে উঠেছে মেসির নাম। লিগস কাপ ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৩ সাল থেকে টুর্নামেন্ট নতুন রূপে শুরুর পর মেসি...
আদালতে হোঁচট খাওয়ার পরও জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম বিষয়ে দুইটি নির্বাহী আদেশে সই করেন তিনি।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম...
পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের...
লোডিং...

এলাকার খবর