থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর পাতায়ায় এ দুর্ঘটনা ঘটে। স্কুটি দুর্ঘটনায় দুজনই আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপে কয়েকটি নাটকের শুটিং করছিলেন খায়রুল বাসার। সেখানেই একটি দৃশ্যের শুটিংয়ের জন্য পাহাড়ের ওপর যেতে হয় পুরো টিমকে। শুটিং শেষ করে পাহাড় থেকে নিচে নামার সময় স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি।

দুর্ঘটনার পর কিছুটা দূরে থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করেন। আচমকা দুর্ঘটনা হওয়ায় প্রথম দিকে তাঁরা বিষয়টি বুঝে উঠতে পারেননি।

আঘাতের বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়।’

অন্যদিকে মেহেদী রনি তুলনামূলকভাবে বেশি আহত হয়েছেন। তাঁর শরীরের বেশ কিছু অংশের চামড়া উঠে গেছে বলে জানান বাসার।

হাসপাতালে যাওয়ার পর দুজনেরই এক্স-রে করার কথা রয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখতে হয়েছে।

খায়রুল বাসার বলেন, তাঁর শারীরিক অবস্থার কারণে অন্তত দুই থেকে তিন দিন শুটিং করা সম্ভব হবে না। তিনি জানান, ঈদের পর কিছুদিন বিরতি নিয়ে আবারও কাজ শুরু করেছিলেন। থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন তিনি।

এ সফরে বাসারের সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন। নাটকগুলোর নাম এখনো জানা যায়নি। তবে একাধিক নাটক পরিচালনা করছেন মীর আরমান হোসেন।

দুর্ঘটনার কারণে স্বাভাবিকভাবেই আপাতত থমকে গেছে থাইল্যান্ডের শুটিং। চিকিৎসা শেষে কবে নাগাদ আবার কাজে ফিরতে পারবেন, তা চিকিৎসকদের পরামর্শের ওপরই নির্ভর করছে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর