২ বিলিয়ন! নতুন স্পাইডার-ম্যান-এ তছনছ বক্স অফিস  

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম

মুক্তির পর থেকেই যেন বক্স অফিসে ঝড় তুলেছে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার আরও বড় মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী বক্স অফিসে ২ বিলিয়ন ডলারের ঘর পার করল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

তৃতীয় সপ্তাহান্তেই এই কীর্তি গড়েছে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওজের ছবিটি। এর মধ্য দিয়ে বক্স অফিস ইতিহাসে ২ বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নেওয়া অষ্টম চলচ্চিত্র হয়ে গেল ‘ব্র্যান্ড নিউ ডে’। এর আগে এই তালিকায় ছিল ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘টাইটানিক’, ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘নেজা ২’।

৩১ জুলাই মুক্তির পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ছবিটি। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তে প্রায় ৩৬০ মিলিয়ন ডলার আয় করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর আগের ওপেনিং রেকর্ডও ভেঙে দেয়। বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে আয় করে প্রায় ৯২৭ মিলিয়ন ডলার।

দ্বিতীয় সপ্তাহ শেষে ছবিটির বৈশ্বিক আয় পৌঁছে যায় প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এরপর তৃতীয় সপ্তাহান্তে আরও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে ছবিটি।

এর আগে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করেছিল। এবার ‘ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ডও পেরিয়ে গেছে। ফলে টম হল্যান্ডের স্পাইডার-ম্যান সিরিজের সবচেয়ে সফল সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়ল ছবিটি।

বক্স অফিসের এই গতি অব্যাহত থাকলে শেষ পর্যন্ত ছবিটির আয় কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বক্স অফিস বিশ্লেষকদের কেউ কেউ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বা তারও বেশি আয়ের সম্ভাবনা দেখছেন।

ছবিটি পরিচালনা করেছেন ‘শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। পিটার পার্কার ও স্পাইডার-ম্যান চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। রয়েছেন জেন্ডায়া, স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল, ট্রামেল টিলম্যান, মাইকেল ম্যান্ডো ও মার্ক রাফালো।

বক্স অফিসে মার্ভেলের সাম্প্রতিক সময়ের ওঠানামার মধ্যেই ‘ব্র্যান্ড নিউ ডে’-এর এই সাফল্য নতুন করে আশার আলো দেখাচ্ছে। আর স্পাইডার-ম্যান যে এখনও হলিউডের অন্যতম বড় বক্স অফিস-নাম—এই সাফল্য যেন সেটিই আরও একবার প্রমাণ করল।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর