ইতালিতে হোটেল রুম নোংরা করায় জরিমানা, ‘তুচ্ছ ঘটনা’ বললেন জেমসের ম্যানেজার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

ইতালির রোমে কনসার্ট শেষে বিতর্কে জড়ালেন জনপ্রিয় রকস্টার নগরবাউল জেমস ও তাঁর টিম। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই প্রস্তান করার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তবে এ অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। কিন্তু চেক-আউটের পর সেই রুমের কিছু ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি কর্তৃপক্ষকে না জানিয়েই তাঁরা হোটেল রুম ত্যাগ করেছেন বলেও দাবি করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের পাঠানো কয়েকটি ছবিতে দেখা যায়, রুমের মেঝেতে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন আবর্জনা, ডাইনিং টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট এলোমেলো পড়ে আছে। এ ছাড়া রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়। 

হোটেল কর্তৃপক্ষের বার্তায় আয়োজক প্রতিনিধিকে রুমের অবস্থা সম্পর্কে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে হোটেলটির সুবিধা ব্যবহার করতে হলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলেও জানানো হয়।

ইতালিতে জেমস ও তাঁর টিমের বিরুদ্ধে হোটেল রুম নোংরা রেখেই প্রস্তানের অভিযোহ কর্তৃপক্ষের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে হোটেল রুম নোংরা করার অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। এমনকি হোটেলের নিয়ম না মেনে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

গণমাধ্যমকে রবিন জানান, জেমস ও তাঁর টিমের সদস্যরা মোট ৪টি কক্ষে ছিলেন। এর মধ্যে জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে এবং তিনি নিজে ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষ যে ৫৪৯ নম্বর কক্ষ নোংরা অবস্থায় পাওয়ার অভিযোগ করেছে, সেখানে অন্য একজন মিউজিশিয়ান ছিলেন। রবিনের ভাষ্য, ‘জেমস ওই কক্ষে ছিলেন না। তাই একজনের কক্ষের অবস্থার দায়ভার জেমসের ওপর বর্তায় না।’

অন্যদিকে, জেমসের ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ইতালির আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ। তাঁর দাবি, কনসার্টের অগ্রিম অর্থ ও টিকিট বিক্রির অর্থের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং রবিন এসব অর্থের হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ছাড়া অবৈধ হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠানোর অভিযোগও করেছেন ওই আয়োজক। তবে এসব অভিযোগের বিষয়ে রবিন কিংবা জেমসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে ‘হোটেলকাণ্ডে’ সমালোচনার মুখে পড়েছেন ‘নগর বাউল’খ্যাত জেমস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।...
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের শহর সারসেলে আগামীকাল রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। এবারের উৎসবের...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর