লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে সিনেমাটি। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উৎসবের এবারের আসর। ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত ১০টি সিনেমার একটি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের সিনেমাটি।

এর আগে বিশ্বের অন্যতম প্রাচীন ভেনিস চলচ্চিত্র উৎসব এবং কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয় সিনেমাটি।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে ঘিরে। বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসা জাইনীন ধীরে ধীরে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক রহস্যময় জগতে জড়িয়ে পড়ে।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। আছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন, দামীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

২০২৫ সালের জুন-জুলাইয়ে ২৬ দিনে সিনেমাটির চিত্রগ্রহণ শেষ হয়। ফ্রান্স, পর্তুগাল, বাংলাদেশ, নরওয়ে ও জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির আন্তর্জাতিক বিক্রয়স্বত্বে রয়েছে ফিল্মস বুটিক। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস। সংগীত পরিচালনায় ব্রিটিশ কম্পোজার জিম উইলিয়ামস, যিনি ‘র’ ও ‘তিতান’-এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন।

লন্ডন উৎসবের মূল প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সঙ্গে জাপান, ইউক্রেন, যুক্তরাজ্য, হাঙ্গেরি, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড ও ডেনমার্কের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
দশ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শাহতাজ জানিয়েছেন, পারস্পরিক...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর