বিয়ের দরজায় তিনবার, প্রতিবারই ফিরেছেন সুস্মিতা!

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

জীবনে প্রেম এসেছে একাধিকবার। সম্পর্ক নিয়ে হয়েছে আলোচনা, এসেছে বিয়ের প্রসঙ্গও। এমনকি তিনবার নাকি বিয়ের সিদ্ধান্তের একেবারে কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। কিন্তু শেষ পর্যন্ত কোনোবারই বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার।

এখন সেই না-বিয়ে নিয়েই মুখ খুলেছেন সুস্মিতা। আর তার কথায় উঠে এসেছে এমন এক উপলব্ধি, যা একই সঙ্গে ব্যক্তিগত ও বেশ তাৎপর্যপূর্ণ। অভিনেত্রীর ভাষ্য, তিনবারই যেন ঈশ্বর তাকে কোনো বড় বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নেন সুস্মিতা। সেখানে এক ভক্ত সরাসরি জানতে চান, তার বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না। প্রশ্ন শুনে অবশ্য সরাসরি কোনো তারিখ বা পরিকল্পনার কথা জানাননি অভিনেত্রী। বরং রসিকতা করে বলেন, এই প্রশ্নের উত্তর তিনি ও প্রশ্নকর্তা—দুজনেই হয়তো সারাজীবন খুঁজে যাবেন।

তবে অবিবাহিত থাকার কারণ নিয়ে এর আগে আরও খোলামেলা কথা বলেছেন সুস্মিতা। তার জীবনে বেশ কিছু চমৎকার মানুষের আগমন ঘটেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলো টেকেনি। অভিনেত্রীর মতে, বিয়ে না করার পেছনে মূল কারণ ছিল সেই সম্পর্কগুলো থেকে পাওয়া হতাশা।

এখানে একটি বিষয় তিনি স্পষ্ট করেছেন—তার দুই দত্তক কন্যা বিয়ে না করার সিদ্ধান্তের কারণ নয়। বরং তার মেয়েরা তার জীবনে আসা মানুষদের খোলা মনে গ্রহণ করেছে এবং সম্মানও করেছে।

সুস্মিতার ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। দীর্ঘদিন মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ২০২১ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।

কিন্তু সম্পর্ক ভেঙেছে বলে জীবন থেমে যায়নি সুস্মিতার। বরং নিজের মতো করে জীবনকে এগিয়ে নিয়েছেন তিনি। সন্তানদের নিয়ে স্বাধীন জীবনযাপন করছেন, কাজ করছেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্বও নিজেই নিচ্ছেন।

তার কথার সবচেয়ে আলোচিত দিক হয়তো এটিই—বিয়ে না হওয়াকে তিনি ব্যর্থতা হিসেবে দেখছেন না। বরং তিনটি ভেস্তে যাওয়া বিয়ের সিদ্ধান্তকে দেখছেন অন্যভাবে। তার বিশ্বাস, হয়তো প্রতিবারই জীবনের কোনো বড় ঝুঁকি থেকে তাকে রক্ষা করা হয়েছে।

আর তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিয়ে নিয়ে সামাজিক চাপের বদলে নিজের শান্তি ও পছন্দকেই যেন বেশি গুরুত্ব দিচ্ছেন সুস্মিতা সেন।

 

‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য...
এমরান হাশমির সিনেমা মানেই একসময় ছিল প্রেম, বিরহ আর মেলোডিয়াস গানের অন্যরকম এক জগৎ। ২০০৭ সালের ‘আওয়ারাপন’ সেই আবেগেরই অন্যতম উদাহরণ। দীর্ঘ ১৯ বছর পর সেই সিনেমার নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তদন্ত দল জানিয়েছে, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে পানির সাথে এই গ্যাস দ্রবীভূত...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর