প্রীতম-শাহতাজের বিয়ে বিচ্ছেদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

দশ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শাহতাজ জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন তাঁরা।

শাহতাজ বলেন, ‘প্রীতম ও আমি পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে দশ বছরের একসঙ্গে থাকার পর আমাদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁরা এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই দুজনের জন্য ভালো। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শাহতাজ।

২০১৬ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন প্রীতম ও শাহতাজ। সেখান থেকেই তাঁদের পরিচয়, পরে যা প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর শাহতাজ জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। অন্যদিকে প্রীতমও জানিয়েছিলেন, শাহতাজকে তিনি শুরুতেই বিয়ের কথা বলেছিলেন। পরিবারের সম্মতিতেই শেষ পর্যন্ত তাঁদের বিয়ে হয়।

বিয়ের পরও বিভিন্ন সময়ে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেছে এই দম্পতিকে। চলতি বছরের মার্চেও ঈদের সাজে তাঁদের একসঙ্গে ছবি প্রকাশিত হয়েছিল। তবে এবার সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন শাহতাজ। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর