প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১১ পিএমআপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম
ফাইল ছবি
সামান্য শারীরিক তৎপরতাতেও যদি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার ফুসফুস আশানুরুপ স্বাস্থ্যবান নয়। পরিস্থিতি আরো ভয়ানকও হতে পারে। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলি চিনে নেওয়া জরুরি। যেভাবে চিনবেন ফুসফুসের ক্যানসারের লক্ষণ
যে কোন রোগের কিছু পূর্ব সঙ্কেত থাকে। বিশেষ করে সে যদি কোন কঠিন রোগ হয়, তাহলে আরো বেশি থাকে থাকে। তবে তা চিনতে পারা হল আসল বিষয়। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, তত দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে।
ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। এর কারণ শরীরের কোন অংশে ক্যানসার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবার আগে দেখা দেবে।
মস্তিষ্কের ক্যানসারের লক্ষণের সঙ্গে সব সময়ে মিল থাকে না ফুসফুসের ক্যানসারের প্রাক উপসর্গের। কিন্তু ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলি চিনে নেওয়া জরুরি। কাশি ও বুকে ব্যথা
দীর্ঘ দিন ধরে কাশি হয়েই যাচ্ছে? এমন অনেক সময়ে ঠান্ডা লেগে হয়। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কোন কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। প্রায় বছর জুড়ে লেগেই থাকে কাশির সমস্যা। কিন্তু আপনার যদি দুই মাসের বেশি কাশি হয় এবং ওষুধ খাওয়ার পরও তা ভালো না হয় তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ।
গ্যাস্ট্রিসাইটিস, অবসাদ, রক্তশুন্যতা, স্ট্রেস সহ নানা কারণে বুকে ব্যথা করতে পারে। নিঃশ্বাস গ্রহণের সময় যদি তীব্র ব্যথা হয় অথবা হাসি বা কাশির দেওয়ার সময় বুকে ব্যথা হয় তাহলে তা হতে পারে ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ।
শ্বাসকষ্ট
শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা বাড়ে ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে। কারণ, এই রোগের দাপটে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাস নেওয়ার পথটিও।
গলা ভেঙে যাওয়া
অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যা। ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়েই গলা ভাঙা থাকে। ফুসফুসে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার পর তা শ্বসন প্রক্রিয়ার অন্যান্য অংশ সহ ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীকে আক্রমণ করে। ফলে গলার স্বর বদলে যায়।
ক্লান্তি ও গায়ে ব্যথা
ক্যানসারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা নীচের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। আর সে কারণেই ক্লান্তিও বাড়ে।
যে কোনও ধরনের ক্যানসারের ক্ষেত্রেই গায়ে ব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে। মরিচা রঙের কফ
কফের রঙ যদি মরিচা বা লালাভ হয় তাহলে বুঝতে হবে কফের সঙ্গে রক্ত বের হচ্ছে। এটিও ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।
আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
পাঁচ লক্ষণ চিনিয়ে দেবে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
যেভাবে চিনবেন ফুসফুসের ক্যানসারের লক্ষণ
যে কোন রোগের কিছু পূর্ব সঙ্কেত থাকে। বিশেষ করে সে যদি কোন কঠিন রোগ হয়, তাহলে আরো বেশি থাকে থাকে। তবে তা চিনতে পারা হল আসল বিষয়। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, তত দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে।
ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। এর কারণ শরীরের কোন অংশে ক্যানসার বাড়তে শুরু করেছে, তার উপর নির্ভর করে কোন উপসর্গ সবার আগে দেখা দেবে।
মস্তিষ্কের ক্যানসারের লক্ষণের সঙ্গে সব সময়ে মিল থাকে না ফুসফুসের ক্যানসারের প্রাক উপসর্গের। কিন্তু ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার পূর্ব লক্ষণগুলি চিনে নেওয়া জরুরি।
কাশি ও বুকে ব্যথা
দীর্ঘ দিন ধরে কাশি হয়েই যাচ্ছে? এমন অনেক সময়ে ঠান্ডা লেগে হয়। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কোন কারণ ছাড়াই কাশি হতে দেখা যায়। প্রায় বছর জুড়ে লেগেই থাকে কাশির সমস্যা। কিন্তু আপনার যদি দুই মাসের বেশি কাশি হয় এবং ওষুধ খাওয়ার পরও তা ভালো না হয় তাহলে তা ফুসফুস ক্যান্সারের লক্ষণ।
গ্যাস্ট্রিসাইটিস, অবসাদ, রক্তশুন্যতা, স্ট্রেস সহ নানা কারণে বুকে ব্যথা করতে পারে। নিঃশ্বাস গ্রহণের সময় যদি তীব্র ব্যথা হয় অথবা হাসি বা কাশির দেওয়ার সময় বুকে ব্যথা হয় তাহলে তা হতে পারে ফুসফুস ক্যান্সারের একটি লক্ষণ।
শ্বাসকষ্ট
শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা বাড়ে ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে। কারণ, এই রোগের দাপটে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাস নেওয়ার পথটিও।
গলা ভেঙে যাওয়া
অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যা। ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়েই গলা ভাঙা থাকে। ফুসফুসে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার পর তা শ্বসন প্রক্রিয়ার অন্যান্য অংশ সহ ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীকে আক্রমণ করে। ফলে গলার স্বর বদলে যায়।
ক্লান্তি ও গায়ে ব্যথা
ক্যানসারের অন্যতম উপসর্গ হল ক্লান্তি। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা নীচের দিকে চলে যাওয়ার আশঙ্কা থাকে। আর সে কারণেই ক্লান্তিও বাড়ে।
যে কোনও ধরনের ক্যানসারের ক্ষেত্রেই গায়ে ব্যথা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বিশেষ করে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হতে থাকে।
মরিচা রঙের কফ
কফের রঙ যদি মরিচা বা লালাভ হয় তাহলে বুঝতে হবে কফের সঙ্গে রক্ত বের হচ্ছে। এটিও ফুসফুস ক্যান্সারের প্রাথমিক একটি লক্ষণ।
/এ কে/