হেপাটাইটিসের প্রাথমিক ও নির্ভুল শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন

দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে সিএমই আয়োজিত হয়েছে। মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবটের সহযোগিতায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘Elevating Hepatitis Diagnosis in Bangladesh: From Current Challenges to Next-Generation Solutions’।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

দেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে সিএমই আয়োজিত হয়েছে। মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবটের সহযোগিতায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে একটি কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘Elevating Hepatitis Diagnosis in Bangladesh: From Current Challenges to Next-Generation Solutions’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে প্রায় ৮৩ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত ছিলেন। যা রোগ শনাক্তকরণ ও স্ক্রিনিং ব্যবস্থার উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ নির্ভরযোগ্য ডায়াগনস্টিক প্রযুক্তির সহজলভ্যতা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বৈজ্ঞানিক আলোচনা পর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকরাম বাংলাদেশের হেপাটাইটিস পরিস্থিতি ও রোগ নির্ণয়ের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অ্যাবটের ডিস্ট্রিবিউশন অপারেশান্স ম্যানেজার চান্দ্রেশ মাদানী, অ্যাবটের ইনফেকশাস ডিসিজ ও ইমিউনোলজি’র এসোসিয়েট ডিরেক্টর পঙ্কজ বিশ্বকর্মা ও ডা. হুসাইন আলী রোগ নির্ণয়ের নির্ভুলতা, সমন্বিত স্ক্রিনিং এবং আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অ্যাবটের Alinity i অটোমেটেড ইমিউনোঅ্যাসে অ্যানালাইজার এবং HBsAg Next ও Anti-HCV Next অ্যাসের পরিচিতি।
সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন জিয়া উন্নত প্রযুক্তি, কারিগরি সহযোগিতা ও পেশাগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের ডায়াগনস্টিক সক্ষমতা বৃদ্ধিতে মেডিপ্যাকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে দেশের স্থানীয় চাহিদার সঙ্গে সংযুক্ত করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মেডিপ্যাক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৮৯ জনে। এদিকে, গত ২৪...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে ২৪ ঘণ্টায়  হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। আজ শনিবার স্বাস্থ্য...
স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় রোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় হ্রাস এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন - বিটিএমএ। সংগঠনটি...
শতাধিক গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ রোববার বিচারপতি গোলাম মর্তূজা...
তিন মাসে লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র‍্যাপিডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয়েছে।...
দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের ৮৫ শতাংশই পুরুষ। তাদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর