প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:১৩ পিএমআপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম
মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস তার পৈত্রিকভিটা পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত
কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস তার পৈত্রিকভিটা পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে মহানায়িকার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
এ সময় মনোজ কুমার বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ বাংলাদেশ। পাবনার মাটিতে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য।
প্রধান অতিথির বক্তৃতা দেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার
প্রধান অতিথির বক্তৃতায় মনোজ কুমার বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ হলো বাংলাদেশ। পাবনায় মহানায়িকার জন্মে আমরা ভারতীয়রা গর্বিত। এই মাটিতে জন্ম নিয়েছেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রসহ অনেক নামীদামী মানুষ। এমন মহীয়সী নারী যিনি খ্যাতি ছেড়ে, চলচ্চিত্র ছেড়ে স্বেচ্ছায় নির্বাসন নেন। এ থেকে শিক্ষা নিতে হবে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন।
অনুষ্ঠানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম লাল, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। /পাবনা থেকে খাইরুল ইসলাম বাসিদ/
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পাবনায় সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবস পালন
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
এ সময় মনোজ কুমার বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ বাংলাদেশ। পাবনার মাটিতে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য।
প্রধান অতিথির বক্তৃতা দেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার
প্রধান অতিথির বক্তৃতায় মনোজ কুমার বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ হলো বাংলাদেশ। পাবনায় মহানায়িকার জন্মে আমরা ভারতীয়রা গর্বিত। এই মাটিতে জন্ম নিয়েছেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রসহ অনেক নামীদামী মানুষ। এমন মহীয়সী নারী যিনি খ্যাতি ছেড়ে, চলচ্চিত্র ছেড়ে স্বেচ্ছায় নির্বাসন নেন। এ থেকে শিক্ষা নিতে হবে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন।
অনুষ্ঠানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম লাল, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।
/পাবনা থেকে খাইরুল ইসলাম বাসিদ/