টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকরা করছেন প্রয়োজনীয় লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম।

আজ সোমবার সকাল ১০টায় ব্যাংক খোলার পর থেকেই লেনদেনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা। তবে ব্যাংকে নেই উপচেপড়া ভিড়। স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা বেশি লেনদেন হলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

পূজার ছুটির পাশাপাশি সরকারি ছুটি থাকায় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান গুলো পাঁচ দিনের ছুটির মধ্যে পড়বে। তাই অনেকেই প্রয়োজনীয় লেনদেনসহ অন্যান্য কাজ করতে এসেছেন। কেউ নগদ টাকা তুলেছেন, আবার কেউ জমা দিয়েছেন। এছাড়া ব্যবসায়িক লেনদেন ও জরুরি আর্থিক কাজ সেরে নিচ্ছেন অনেকে।

ছুটির সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে অনলাইন লেনদেন ও এটিএম বুথ চালু রাখা এবং পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২০২৬ অর্থবছরের বিনিয়োগ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ১১.৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
ভোটের ব্যবধান কম-বেশি হওয়ার পেছনে প্রভাব ফেলছে ভোটের খরচ। প্রতিটি ভোট দিতে একজন সমর্থককে দিতে হচ্ছে ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা)। একজন সমর্থক চাইলে অর্থ খরচ করে একাধিকবার ভোট দিতে পারবেন। আবার একই...
বিরোধীদল বিএনপির মতো করে জুলাইকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানকে ধারণ করলে জুলাই ইস্যুতে তারা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতো, বলেন তিনি।
ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
নির্বাচনের আগে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর