সিগারেট হাতেই সঞ্চালনায় সালমান, হলেন সমালোচিত

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

এই তো সেদিন প্রতিযোগীদের নীতিকথা শুনিয়েছেন। কড়া কথাও বলেছেন বেশ কয়েক জনকে। এবার কি-না নিজেই নীতিকথা মানলেন না বলিউড তারকা সালমান খান।

বিগ বসের একটি এপিসোডে দেখা গেল, সিগারেট হাতেই সঞ্চালনা করছেন সালমান খান। মুখে ছিল অশ্রাব্য ভাষাও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সপ্তাহের শেষদিন শনিবার (৮ জুলাই) 'বিগ বস ওটিটি ২'-এর বিশেষ পর্ব উইকেন্ড কা বার প্রচারিত হয়। তাতেই একটি দৃশ্যে সালমানের হাতে দেখা যায় সিগারেট। তিনি কথা বলার সময় 'এফ' দিয়ে শুরু অশালীন শব্দও ব্যবহার করেছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ছবি ও ভিডিও। অনেকে সালমান খানকে হিপোক্র্যাট বলছেন।

এর আগে গত সপ্তাহে একটি শো করার সময় আকাঙ্ক্ষা পুরি ও জাদ হাদিদের চুমুকান্ডে তাদের কড়া ভাষায় কথা শুনিয়েছিলেন সালমান। এ কারণে এবার নিজেই হলেন সমালোচিত। তবে এটি প্রচারের অংশ কি-না, তা জানা যায় নি।


বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর