'দেবী' নির্মাতার 'ভাইরাস'

 

জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ছবি 'দেবী'। যেখানে নির্মাতা অনম বিশ্বাস দেখিয়েছিলেন নির্মাণের মুন্সিয়ানা। এরপর তৈরি করেছিলেন 'দুই দিনের দুনিয়া’ ওয়েব সিরিজ। এবার এই পরিচালক আনছেন 'ভাইরাস'।

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:১৬ পিএম

ওয়েব সিরিজটি প্রযোজনা করছে চরকি। ৩০ জুলাই সন্ধ্যায় সিরিজটির পোস্টার প্রকাশ করেছে তারা। ক্যাপশনে লিখেছে, 'আসছে নতুন এক ধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত? জানতে চোখ রাখুন চরকির ফেসবুক পেজে।'

কোন ভাবনা থেকে ‘ভাইরাস’-এ নির্মাণ করা এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেইটা তাদেরকে একটু হলেও ভাবায়। পুরা শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই।’

পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। সঙ্গে আছেন তারিক আনাম খানসহ আরও বেশ কয়েকজন। অর্থাৎ মুখ্য ভূমিকায় থাকছেন এই দুই অভিনেতা। 

নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ''ভাইরাস'-এ কাজ করার মূলে হলেন অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।'' 

নিজের অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম খান বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এ রকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।'

সিরিজে অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ আরও অনেকে। সেই সঙ্গে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী অভিনয় করেছেন। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর