জায়েদকে নিয়ে শাওনের পোস্ট, করতে হলো এডিট

৩০ জুলাই শিল্পী নেতা-অভিনেতা জায়েদ খানের জন্মদিন। এর প্রথম প্রহরে আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভালোবাসায় সিক্ত হয়েছেন। অনেকে পোস্ট করে শুভাশিস জানিয়েছেন। তবে তাদের মধ্যে বেশ আলোচিত হয়েছে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুকে দেওয়া শুভেচ্ছাবার্তাটি। তবে এটি নেতিবাচকভাবে ভাইরাল হওয়ায় তা দ্রুতই সংযোজন করেন এই অভিনেত্রী।

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৪:২৩ পিএম

জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে শাওন লিখেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

শাওন পোস্টটি দেওয়ার পর অনেকেই ‘হা হা প্রতিক্রিয়া জানায়। এতে বেশ ক্ষুব্ধ হন অভিনেত্রী। আগের পোস্টটিতে যোগ করে লেখেন, ‘এটা মজা করার জন্য দেওয়া কোনও পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিয়্যাকশন দেয়া কেউ আমার বন্ধু তালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।’

পোস্টটিতে রিয়াকশন এসেছে ২১ হাজার। আর 'হা হা' প্রতিক্রিয়া দিয়েছেন সাড়ে ৮ হাজারেরও বেশি জন। তবে এত সুন্দর বাক্য লিখলেও জায়েদ খান শাওনসহ অন্যদের কারো করা পোস্ট নিজের ওয়ালে অ্যাপ্রুভ করেননি।

 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর