ফারিয়ার 'টুরু লাভ' নাচ, মাতল কলকাতা  

আগেই শোনা গিয়েছিল কলকাতার ওয়েব সিরিজে আইটেম কন্যা হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার সে নাচটিই সামনে এলো। আর তা দেখে মাতোয়রা কলকাতা। তুমুল প্রশংসায় ভাসছেন এই বাংলাদেশি নায়িকা।

 

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম

গানের কথাতেও বেশ আমোদিত হয়েছেন শ্রোতারা। প্রথম দু লাইন এমন, 'অল্প বয়সে খেয়েছি ছ্যাঁকা, টুরু লাভ এসে চেয়েছে ট্যাকা/ দরদ ভরা দিলে যায় না ধরা, মেনকা করে দিল পকেট ফাঁকা/ তোমার সাথে খেলা হবে আজ মেনকা।'

'খেলা হবে' শিরোনামের এ গানটি থাকছে 'আবার প্রলয়' ওয়েব সিরিজে। জনপ্রিয় ছবি 'প্রলয়'র সিক্যুয়েল এটা। তবে এটি আসছে ওয়েব সিরিজ আকারে।  এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটি-র দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর। আর সঙ্গে প্রযোজক হিসেবে প্রথম কাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার (৪ আগস্ট) সিরিজের প্রথম গান ‘খেলা হবে’ শেয়ার করেন শুভশ্রী।

গান:
বাংলাদেশে তুমুল আলোচিত শব্দ যুগল 'খেলা হবে' ২০২১-এ ভারতের বিধানসভা ভোটের আগে বেশ প্রভাব ফেলেছিল। রাজনৈতিক দল তৃণমূলের ভোটপ্রচারের হাতিয়ার ছিল এই ‘খেলা হবে’। 

সেটাই উঠল গানে। শুভশ্রী গানের ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন।

তার ভাষ্য, “বাংলা জুড়ে আগুন লাগাতে আসছে মেনকা! আপনারা তৈরি থাকুন 'খেলা হবে'-র তালে পা মেলাতে, সঙ্গে থাকছে গৌরব!’’

গানটি নিয়ে একজন কমেন্টে লিখেছেন, ‘ফাটিয়ে দিয়েছ গুরু’। আরেকজনের মন্তব্য এমন, ‘এবার তো সত্যিই জমবে খেলা।’ তো আরেকজন লিখলেন, ‘পুষ্পা-র ও আন্তাভা-র কপি?’

রাজ চক্রবর্তীর ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন ছিল প্রলয়। এবার আসছে তারই সিক্যুয়েল। জানা যায়, ১১ আগস্ট থেকে জি ফাইভে প্রিমিয়ার হবে। এতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষরা। এতে শুধু আইটেম কন্যা হিসেবে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর