এবার ছেলের নাম নিয়ে মুখ খুললেন পরী মণি

 

বাবা রাজের চিহ্ন কি থাকছে রাজ্যের নামে? এ আলোচনা শুরু হয়েছে। মা পরী মণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং রাজ্যকে 'পদ্ম' নামে সম্বোধন করছেন।

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম

পরী মণি ও শরীফুল রাজের একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। স্টার কিডস’ হিসেবে বেশ পরিচিত পেয়েছে রাজ্য। কোথাও গেলে ভিড় জমে যায়। সেই রাজ্যর নাম কি বদলে ফেললেন পরী! কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন তিনি। সোমবার (৭ আগস্ট) আলোচিত প্রযোজক আব্দুল আজিজ রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে জুড়ে দেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

রাজ্য`র প্রথম নববর্ষ। ছবি: ফেসবুক/পরী মণিআসলেই তাহলে বদলে গেল নাম? পরী মণি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন,  ''আমার নানু নতুন করে নাম রেখেছে, সেটা আমি সাইকে জানাচ্ছি, দ্যাটস ইট। ওর (রাজ্য) নাম চেঞ্চ করবো কীভাবে? যেটা আছে সেটা তো থাকবেই। তবে এটা ঠিক, আমি তাকে 'পদ্ম' বলি।''
পরীর নানা রাজ্যের নতুন নাম রেখেছেন 'পুন্য'। চাইলে অন্যরাও সে নামে ডাকতে পারবে এই লিটল স্টারকে। 
এদিকে,  একদিন পরেই (১০ আগস্ট) পরী মণি ও রাজের একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’ বয়স বছর পূর্ণ হবে। এদিনকে ঘিরে নানা আয়োজন করছেন পরী মণি।

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরী ও রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন দুজন। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। সবশেষ গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় রাজ-পরীর মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়েছে।  

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর