অনেকের মতে শেষ বয়সে জাত চেনালেন সানি দেওল। ৪০ বছরের ফিল্মি ক্যারিয়ারে মাইলস্টোন বলা যায় 'গাদার ২'। তবে জাত-পাতের বিভেদেও আছে এই অভিনেতার। আর এ কারণে নিন্দিত হচ্ছেন ‘ঢায় কিলো কা হাত’র মালিক সানি।
কেন? সম্প্রতি সানিকে দেখতে পেয়েই ভিড় জমিয়েছিলেন তাঁর একঝাঁক ভক্তরা। সানি দেওলকে দেখে সেই দুস্থ মানুষগুলিরে মুখে যেন ফুটে উঠেছিল চওড়া হাসি! অনেকে অভিনেতার সঙ্গে ছবি তুলতে যান, আবার কেউ বা করমর্দন করতে যান। কিন্তু অনুরাগীদের দেখে কুশলবিনিময় করা তো দূরঅস্ত, বরং দূর দূর করে তাড়িয়ে দিলেন! মুখে আঙুল দিয়ে চুপ করাতেও দেখা গেল অভিনেতাকে। গায়ে গা ঠেকতেই চরম বিরক্ত হন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় ভয়ংকর কটাক্ষের মুখে পড়তে হলো সানি দেওলকে।
কেউ বলছেন, ‘একটা ছবি হিট দিয়েই এত্ত অহংকার!’ আবার কারও মন্তব্য, ‘ছিঃ! ২০০ কোটির দেমাগ।’ কেউ কেউ আবার শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা টেনে আচরণ ঠিক করার উপদেশ দিলেন।
শুধু দুস্থদেরই নয়, সম্প্রতি বিমানবন্দরে এক ভক্তের ওপর তো খেপেই যান ছবি তোলার জন্য। চোখ রাঙিয়ে তাঁকে বলতে শোনা যায়, আরে তোল না ফটো। সানির নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন। সব মিলিয়ে নেট পাড়া বেশ ক্ষিপ্ত সানি দেওলের এমন আচরণ দেখে।


ডেঙ্গুতে আক্রান্ত শাকিবের বলিউড নায়িকা
‘নিখোঁজ’র খোঁজ দিলেন স্বস্তিকা
