‘নিখোঁজ’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। এই সিরিজে মুখ্য ভূমিকায় আছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। ছবি: ফেসবুক/স্বস্তিকা
ফটোশুটে স্বস্তিকাকে একদম বোল্ড লুকে হাজির হন। ওয়েস্টার্ন পোশাকে ছিল ভারতীয় ছোঁয়া। পরনে ছিল একটি ডিপ ভি নেক ক্রপ টপ ও হাই ওয়েস্ট জিন্স। সঙ্গে কানে একটি পেল্লাই সাইজের রিং পরেছিলেন। ছবি: ফেসবুক/স্বস্তিকা
ছবিতে দেখা যায়, হালকা মেকআপে ছিলেন তিনি। মাঝে সিঁথিতে কার্ল করে চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। ছবি: ফেসবুক/স্বস্তিকা
স্বস্তিকা ফেসবুকে শেয়ার করেন শুটটি। ক্যাপশনে লেখেন, ‘যাই হয়ে যাক না কেন সুন্দর পোশাক পরে সাজো এবং সবাইকে দেখাও। আমি তো এই মন্ত্রেই চলি। আর আপনি?’ হ্যাশট্যাগে লেখেন, নিখোঁজ প্রমোশন। ছবি: ফেসবুক/স্বস্তিকা