বিবাহিত ‘হাবু’র অনুষ্ঠানে ‘ব্যাচেলর’ শিল্পীদের চরম খুনসুটি

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলম নতুন জীবনে পা দিলেন। তিনি এখন বিবাহিত। শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে নিকট আত্মীয় ও সহকর্মীদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:৪৫ পিএম

অনুষ্ঠানে ‘ব্যাচেলর পয়েন্ট’ শিল্পীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু হাজিরই নয়, খুনসুটিতে চাষী আলম ও শিল্পীরা মাতিয়ে রাখেন। যা করা হয় চাষী ও তার স্ত্রী রেজিনা খান তুলতুলকে ঘিরে। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইভানা পারিসা, অনিক ও শিমুল শর্মাসহ বেশ কয়েকজন।

স্বজনদের সঙ্গে নবদম্পতির খুনসুটি। ছবি: ওয়েডিং স্টুডিও/ফেসবুকঅনুষ্ঠানে আসা অন্যদের সঙ্গেও বেশ খুনসুটি করতে দেখা যায় চাষীকে। বিশেষ করে নব্য বরকে দিয়েই সেলফি তুলিয়েছেন অনেকে। হাবুও ছবি তোলার সময় স্বভাবসূলক অঙ্গভঙ্গি করে মজায় মাতেন। 

জানা যায়, চাষী আলমের অভিনয়ের ভক্ত ছিলেন তার স্ত্রী তুলতুল। এরপর পরিচয়। সেই থেকে পরিণয়ে গড়াল তাদের সম্পর্ক।

এ প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলল। আমার অভিনয়ের প্রশংসা করল। ওই দিনই প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল।’

অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্ট টিম। ছবি: ইন্ডিপেনডেন্ট ডিজিটালতিনি আরও বলেন, ‘এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে। বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না।’

চাষী আলমের স্ত্রী তুলতুল গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন ।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর