খাগড়াছড়িতে দুই কেন্দ্রের ভোট স্থগিত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুটো ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করা হয়।

ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগে এমন সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুলতানা রাজিয়া। 

ইউএনও বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৪টি ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যায়। এ কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

তবে কারা ব্যালট বক্স ছিনতাই করেছে তা জানাতে পারেননি ইউএনও।

বুধবার বিকেলে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল আলম।  

আওয়ামী সমর্থিত প্রাথী সাথোয়াইঅং মারমা বলেন, ‘কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমার সমর্থকরা ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যায়। অন্তত ১০০ জন লোক এসে ভোটের বক্স ছিনতাই করে নিয়ে গেছে।’

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমা পাল্টা অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে কেন্দ্র দখল করে আওয়ামী সমর্থিত প্রাথী সাথোয়াইঅং মারমার লোকজন ব্যালটে সিল মেরেছে । এসময় তাঁর লোকজন প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়।’

সংশ্লিষ্ট
খবর: