জাল ভোট দেওয়ায় লক্ষ্মীপুরে সহকারী প্রিসাইডিং অফিসার আটক

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৪৯ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে এক সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার  দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। 

মেহেদী হাসান ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি কমলনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়। নির্বাচন কমিশনে (ইসি) বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে ওই সহকারী প্রিসাইডিং অফিসার কোন প্রতীকে এবং কতগুলো জাল ভোট দিয়েছেন, সংশ্লিষ্টদের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।  

তবে স্থানীয় লোকজন জানায়, মেহেদী হাসান দোয়াত কলম ও চশমা প্রতীকে প্রায় ৩০-৪০টির মতো ভোট কেটেছেন।  

উল্লেখ্য, প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে।  

কমলনগরে চেয়ারম্যান পদে প্রার্থী মো. বাবুল মিয়া (কাপ-পিরিচ), মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম), মো. খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল), নুর নবী (ঘোড়া), আবদুর রহমান দিদার (হেলিকপ্টার) ও আহছান উল্যা হিরণ (আনারস)।  

ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সবুজ (তালা), মো. হারুনুর রশিদ (টিউবয়েল), সালাহউদ্দিন রাজু (চশমা) ও আবদুল্লা আল ইস্রাফিল (মাইক) মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রুক্সি (ফুটবল), সাজেদা আক্তার সুমি (কলস) ও সাহাদা আক্তার (সেলাই মেশিন)।

সংশ্লিষ্ট খবর:

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর