বিএনপি কর্মীদের হামলায় মো. আমিরুল ইসলাম নামের পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মামলায় কাদের আসামি করা হয়েছে তা জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুলিশ নিহতের ঘটনায় আজ রোববার সকালেই একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
তবে মামলার কতজনকে আসামি করা হয়েছে তা জানায়নি এই পুলিশ কর্মকর্তা।
গতকাল শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষের একপর্যায়ে বিএনপি কর্মীরা ওই পুলিশ সদস্যকে বেদম পিটুনি দেয়। পরে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: