দিনদুপুরে পুলিশের গাড়ি চুরি, উদ্ধার লাগল ৫ ঘণ্টা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

চট্টগ্রামের হালিশহরে দিনদুপুরে পুলিশের টহলদলের পিকআপ চুরি করে নিয়ে গেছে চোর। আজ বুধবার দুপুরে পুলিশ সদস্যরা ভাত খাওয়ার সময় চুরি হয় এই পিকআপ। তবে চুরির ৫ ঘণ্টা পর বন্দর ফকিরহাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। 

এই চুরির সঙ্গে জড়িত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে হালিশহর ছোটপোলস্থ জেলা পুলিশ লাইন্সের পাশে টহল কাজে ব্যাবহৃত পিকআপ ভ্যান রেখে একটি ক্যান্টিনে ভাত খেতে যান হালিশহর থানার টহল পুলিশ দল। ১০ মিনিট পর ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখতে পান পিকআপটি নেই। 

পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পর এক ব্যাক্তি চাবি দিয়ে দরজা খুলে গাড়ি নিয়ে আগ্রাবাদের দিকে চলে গেছে। 

পিকআপ ভ্যানটিতে হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও দুই কনস্টেবল ছিলেন।

এদিকে, ঘটনার পর পর চুরি হওয়া পিকআপ ও চোরকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে বন্দর এলাকার ফকিরহাট থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে চোরের স্ত্রীকে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলোচিত ভূমিদস্যু ইয়াসিনের ছয়জন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে...
নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,...
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম...
পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক বাস হেলপারের নিহত হয়েছেন। 
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক...
পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তারে জাতীয় বিদ্যুৎ গ্রিড বড় ধরনের সংকটে পড়েছে। ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের ফলে গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে। এতে গ্রিডের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর