ডেমরায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস, নিহত ১

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম

রাজধানীর ডেমরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ‘অছিম পরিবহন’ নামে একটি বাস। এতে আগুনে পুড়ে মারা গেছে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে চালকের এক সহকারী। এ ছাড়া রবিউল ইসলাম (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ৪টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নাঈম বরিশালের কোতোয়ালি থানার আলম চৌকিদারের ছেলে। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। অন্যদিকে দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনিও ডেমরায় থাকেন। তাঁর বাবার নাম হযরত আলী।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গতকাল রাত ৪টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই বাসের চালকের দুই সহকারী নাঈম ও রবিউল।

ওসি আরও জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ভিডিও দেখুন:

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আজ ভোরবেলা ও গতকাল রাতে দগ্ধ অবস্থায় দুজন হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ডেমরা থেকে মো. রবিউল এবং কাকরাইল থেকে মো. সাখাওয়াত দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। মোহাম্মদ রবিউলে শরীরের ১৭ শতাংশ এবং সাখাওয়াতের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। রবিউলের অবস্থা আশঙ্কা মুক্ত নয় এবং সাখাওয়াত শঙ্কা মুক্ত। এরা দুজনেই বাসের সহকারী।

উল্লেখ্য, আজ সারা দেশে হরতাল পালন করছে বিএনপি ও জামায়াত। এর আগে শনিবার নয়াপল্টন থেকে হরতালের ঘোষণা দেয় দলটি।

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের...
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর