হরতালে একদিনে আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি টাকা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম

দীর্ঘদিন পর আবারও হরতালের ডাক দিল বিএনপি। কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে হরতাল আত্মঘাতি এবং হরতাল পালিত হলে একদিনে আর্থিক ক্ষতি অন্তত ছয় হাজার ছয় শ আশি কোটি টাকা বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ মাহফুজ কবীর।

মাহফুজ কবীর বলেন, ২০২৩ সালের অর্থনীতির আকার বিবেচনায় হরতাল পালিত হলে একদিনে আর্থিক ক্ষতি অন্তত ছয় হাজার ছয় শ আশি কোটি টাকা।

নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সরকারের পদত্যাগ চেয়ে রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। মোকাবিলায় কর্মসূচি ছিল আওয়ামী লীগেরও। সংঘর্ষে জড়িয়ে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

২০১৪ সালের নির্বাচন ঘিরেও জ্বালাও পোড়াও দেখা যায় বিএনপি-জামায়াতের। সে সময় রপ্তানিমুখী শিল্প কারখানার উৎপাদন হুমকির মুখে পড়ে। এর পর দীর্ঘদিন এমন সংঘাত দেখা যায়নি। এতে সুফলও পেয়েছে অর্থনীতি। ৬ শতাংশের ওপর ধারাবাহিক গ্রস ডোমেস্টিক প্রডাক্টের (জিডিপি) প্রবৃদ্ধির সাথে মানুষের মাথাপিছু আয় ছাড়ায় দুই হাজার আট শ ডলার। তাই অর্থনীতির স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ চান ব্যবসায়ীরা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, সংঘাতের মাধ্যমে যদি সমস্যা সমাধান হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও সমস্যার মধ্যে পড়ে। বিদেশি ইনভেস্টররা যদি বাংলাদেশের এ অস্থির চিত্র দেখে তাহলে তারাও ইনভেস্টমেন্টে শঙ্কিত হয়ে পড়েন।

১০ বছর আগে ঢাকা চেম্বারের এক গবেষণায় বেরিয়ে আসে, একদিনের হরতালে আর্থিক ক্ষতি, এক হাজার ছয় শ কোটি টাকা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে অর্থনীতির আকার ৪ গুণ বেড়েছে। আবার হরতাল শুরু হলে ক্ষতিও বাড়বে সে হারে।

কোম্পানির নাম বা ব্যবসার উদ্দেশ্য বদলাতে আর হাইকোর্ট নয়, রেজিস্ট্রারের কার্যালয় থেকেই মিলবে অনুমোদন। এক ব্যক্তি কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন কমানোর প্রস্তাব করা হয়েছে কোম্পানি আইন-১৯৯৪ এর খসড়া...
বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে...
নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের নির্বাচন। আগামী ২ বছরের জন্য যিনি নেতৃত্বে আসবেন, তার হাতেই থাকবে সরকারের সাথে নীতি...
গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারিতে) লেনদেন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর