নরসিংদীতে জেলা পরিষদ সদস্যের বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভুইয়ার বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন।

জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভুইয়া আমান বলেন, ‘দৈর্ঘ্যে ৬০ ফুট ও প্রস্থে ২৫ ফুট গ্রামের ওই বাড়িতে আমরা কেউ নিয়মিত বসবাস করি না। বাড়িটিতে প্রায় ২৫ লাখ টাকার আসবাবপত্র ছিল। আগুনের ঘটনায় অবশিষ্ট আর কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িটির দুটি কক্ষে আগুন দিয়েছে। আগুনে পুড়ে সব মিলিয়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক বলতে পারছি না।’

শিবপুর থানার ওসি ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট খবর: