৪ দিনের বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী, আজও অপসারণ হয়নি পানি 

টানা চার দিনের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির পানিতে রাজধানীর অভিজাত এলাকাও ডুবেছে গেছে। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। আজ মঙ্গলবারও বৃষ্টির পানি অপসারণ করতে পারেনি সিটি করপোরেশন। 

সরেজমিনে দেখা যায়, মৌসুম বায়ুর প্রভাবে নিম্নচাপের বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা ডুবেছে। ৪ দিনেও বৃষ্টির পানি অপসারণে পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন।

রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা, নিকুঞ্জ এলাকায় বৃষ্টির পানিতে ভোগান্তিতে পড়েছে আবাসিক এলাকার বাসিন্দা ও অফিসগামী মানুষ। 

এদিকে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরাও। অতিরিক্ত জলাবদ্ধতায় গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। দ্রুত জলাবদ্ধতা সংকট নিরসনের দাবি স্থানীয়দের।